ছুটি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনিতেই গেইল-মালিঙ্গা উসকে দিয়েছেন ক্লাব দল বনাম দেশ বিতর্কটি। এরই মধ্যে খবর পাওয়া গেল, ভারতের কিছু সিনিয়র ক্রিকেটার নাকি টানা ক্রিকেট থেকে মুক্তি পাওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি চাইছেন। আসলেই টানা ক্রিকেটের মধ্যে আছেন ধোনিরা। দক্ষিণ আফ্রিকা সফর শেষ করেই বিশ্বকাপ। আগামী মাসে এক মাসের ক্যারিবীয় সফর। সেই সফর শেষ করেই ইংল্যান্ডে ছুট। কিন্তু আইপিএলে বিশ্রাম না নিয়ে টানা খেলে যাওয়া ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় বিশ্রাম নিলে নতুন বিতর্ক উঠবেই। সেটার আর সুযোগ দিল না ভারতীয় ক্রিকেট বোর্ড। জানিয়ে দেওয়া হলো, সব সিনিয়র ক্রিকেটারই এই সফরে যাচ্ছেন। কেউ নাকি ছুটির জন্য আবেদনই করেননি। ওয়েবসাইট।