ছুরি মেরেছেন এনটিনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হার্শেল গিবসের আত্মজীবনী নিয়ে বিতর্কের রেশ এখনো যায়নি। নতুন এক বিতর্ক উসকে দিলেন গিবসের সাবেক কোচ মিকি আর্থার। মাখায়া এনটিনি নাকি তাঁকে পেছন থেকে ছুরি মেরেছিলেন! ঠিক আক্ষরিক অর্থে নয়, আত্মজীবনী টেকিং দ্য মিকি-ইনসাইড স্টোরিতে সাবেক দক্ষিণ আফ্রিকা কোচ লিখেছেন, তাঁকে ও গ্রায়েম স্মিথকে ফাঁসিয়েছিলেন এনটিনি। আন্তর্জাতিক ক্রিকেটকে সদ্য বিদায় জানানো ফাস্ট বোলার নাকি দলে জায়গা ধরে রাখতে ব্যবহার করেছেন নিজের গায়ের রংকে!গত ২ অক্টোবর অবসরের ঘোষণা দেওয়ার পর ক্রিকেটাঙ্গনে চলছে এনটিনি-বন্দনা। ক্রিকেটার পরিচয়ের বাইরে দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গদের স্বপ্নদ্রষ্টা বা দেশের ঐক্যের প্রতীক বলা হচ্ছে তাঁকে। ঠিক এমন সময়ই আর্থারের এই বোমা। বইয়ের একটা অংশে আর্থার লিখেছেন, ‘যত দিন থেকে মাখায়াকে চিনি, গায়ের রং দিয়ে দলে নেওয়ার বিরুদ্ধে সোচ্চার দেখেছি ওকে। সব সময়ই বলে এসেছে, সুযোগ পাওয়া উচিত যোগ্যতা দিয়ে। কিন্তু যখন মাখায়া ফর্ম হারাল ও বাজে ফর্মের কারণে বাদ পড়ল, দুঃখজনকভাবে দ্রুত সুর বদলে ফেলল। সে সময়ই আমি ওর প্রতি শ্রদ্ধা খানিকটা হারিয়ে ফেললাম। ওর এমন একটা দিক দেখলাম, যা আগে আমি কল্পনাও করতে পারিনি।’পেছন থেকে ছুরি মারার ব্যাপারটা আর্থার ব্যাখ্যা করেছেন এভাবে, আমি ভীষণ অবাক হলাম, যখন শুনলাম মাখায়া প্রভাবশালী বোর্ড কর্মকর্তাদের বলেছে আমি আর স্মিথ নাকি কালো ক্রিকেটারদের দলে নিতে চাই না। প্রথমে আমি বিশ্বাস করিনি, গুজব বলে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু যখন ড. তুতুজেলি নাইওকা (ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট) ও রে মালি (সাবেক প্রেসিডেন্ট) আমাকে এনটিনির সঙ্গে প্রাতরাশে আমন্ত্রণ জানালেন, তখন সবকিছু পরিষ্কার হয়ে গেল। দল থেকে বাদ দেওয়ার জন্য নাইওকা এনটিনির কাছে সরাসরি দুঃখ প্রকাশ করলেন এবং জানিয়ে দিলেন নির্বাচক বা কোচরা না চাইলেও মাখায়াকে অস্ট্রেলিয়া সফরের দলে নেওয়া হবে। সে সময় আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম, প্রচণ্ড রাগ হচ্ছিল আর ভাবছিলাম, ভবিষ্যতে এ ঘটনার কথা ভেবে মাখায়া কতটা লজ্জিত হবে।’শুধু মাখায়া নন, আর্থার ছাড়েননি ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকেও। তুতুজেলি নাইওকাকে আর্থার বলেছেন, ‘নির্লজ্জ হস্তক্ষেপকারী।’ গত জানুয়ারিতে ব্যক্তিগত কারণ দেখিয়ে কোচের পদ ছেড়েছেন আর্থার। তবে অনেকের ধারণা, দলে হস্তক্ষেপের প্রতিবাদেই সরে দাঁড়িয়েছেন। আর্থারের কোচিংয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা, র্যা ঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল টেস্ট-ওয়ানডে দুটোরই। এখন তিনি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কোচ। ওয়েবসাইট।