ছুরির নিচে যেতে হচ্ছে গুলকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডান হাঁটুটা অনেক দিন ধরেই ভোগাচ্ছিল উমর গুলকে। সেই হাঁটুর কারণেই এবার চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারবেন না পাকিস্তানি ফাস্ট বোলার। গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে চোটটা বড় হয়ে ওঠে। সেই থেকেই মাঠের বাইরে আছেন গুল। হাঁটুতে এখন অস্ত্রোপচার করতে হবে। সেই উদ্দেশ্যেই আগামী মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া যাচ্ছেন ২৯ বছর বয়সী পেসার। অস্ত্রোপচারের পর পুরোপুরি সেরে উঠতে ৮ থেকে ১২ সপ্তাহ লাগবে। চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে ৬ জুন।পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একজন মুখপাত্র কাল জানিয়েছেন, চিকিৎসা নিতে ডেভিড ইয়াংয়ের শরণাপন্ন হচ্ছেন গুল। এই ইয়াংই তাঁর প্রাথমিক রিপোর্টে বলেছেন পুরো সুস্থ হতে ৮ থেকে ১২ সপ্তাহ লাগবে। ওয়েবসাইট।