ছেলেদের জয় মেয়েদের হার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪১তম দাবা অলিম্পিয়াডের উন্মুক্ত বিভাগে পরশু সপ্তম রাউন্ডে জয় পেয়েছে বাংলাদেশ পুরুষ দল। স্যান মারিনোকে হারিয়েছে ৪-০ পয়েন্টে। তবে বাংলাদেশের মহিলা দল ১.৫-২.৫ পয়েন্টে হেরে গেছে মলদোভার কাছে। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান, এনামুল হোসেন রাজীব এবং আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর—জিতেছেন পুরুষ দলের চারজনই। মহিলা বিভাগে শামীমা আক্তার লিজা জয় এবং শারমিন সুলতানা শিরিন ড্র করলেও নাজরানা খান ইভা ও রানী হামিদ হেরে গেছেন। সপ্তম রাউন্ড শেষে পুরুষ দলের সংগ্রহ ৭ ম্যাচ পয়েন্ট ও ১৫.৫ গেম পয়েন্ট, মহিলা দলের ৬ ম্যাচ পয়েন্ট ও ১৩.৫ গেম পয়েন্ট।