ছেলেদের ড্র মেয়েদের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪১তম বিশ্ব দাবা অলিম্পিয়াডের তৃতীয় রাউন্ডে পরশু বেলজিয়ামের সঙ্গে ২-২ পয়েন্টে ড্র করেছে বাংলাদেশ পুরুষ দল। তবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ মহিলা দল জিতেছে ৩-১ পয়েন্টে। পুরুষদের বিভাগে গ্র্যান্ড মাস্টার আবদুল্লাহ আল র​া​িকব ও নিয়াজ মোর্শেদ জিতলেও হেরে গেছেন জিয়াউর রহমান ও মিনহাজউদ্দিন আহমেদ সাগর। মহিলা বিভাগে শামীমা আক্তার লিজা, নজরানা খান ও শারমিন সুলতানা শিরিন জিতলেও হেরেছেন জাকিয়া সুলতানা। তৃতীয় রাউন্ড শেষে বাংলাদেশ পুরুষ দল ৫ ম্যাচ পয়েন্ট ও ৮ গেম পয়েন্ট নিয়ে অন্য আরও ১৯ দলের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে। মেয়েদের বিভাগে বাংলাদেশের সংগ্রহ ৪ ম্যাচ পয়েন্ট ও ৭ গেম পয়েন্ট।