ছেলেদের নেতৃত্বে আশরাফুল মেয়েদের সালমা
ঠিক জাতীয় দল নয়, তার পরও এশিয়ান গেমসের দল মানে তো বাংলাদেশ দলই! সেই বাংলাদেশ দলেরই অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ আশরাফুলকে। সহ-অধিনায়ক শামসুর রহমান।আগামী ১২ নভেম্বর থেকে গুয়াংজুতে শুরু এশিয়ান গেমসেই প্রথম অন্তর্ভুক্ত হয়েছে ক্রিকেট। গেমসে যাচ্ছে বাংলাদেশের মহিলা দলও। সেই দলের অধিনায়ক সালমা খাতুন। পুরুষদের ক্রিকেটে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান দল সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে।বাংলাদেশ দল পুরুষ: মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), শামসুর রহমান (সহ-অধিনায়ক), নাঈম ইসলাম, ফয়সাল হোসেন, শাহাদাত হোসেন, মাহবুবুল আলম, নাজমুল হোসেন, নাজিমউদ্দিন, মোহাম্মদ সোহরাওয়ার্দী, ডলার মাহমুদ, রনি তালুকদার, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান ও শুভাগত হোম চৌধুরী।মহিলা: সালমা খাতুন (অধিনায়ক), পান্না ঘোষ (সহ-অধিনায়ক), আয়েশা আক্তার, সাথিরা জাকির, শুকতারা রহমান, লতা মণ্ডল, ফারজানা হক, রুমানা আহমেদ, চম্পা চাকমা, তিথি রানী সরকার, জাহানারা আলম, তাজিয়া আকতার, চামেলী খাতুন, মিনা খাতুন, সুলতানা ইয়াসমিন।