ছেলের কীর্তিতে বাবার গর্ব
ছেলের মাথায় স্বপ্নের ব্যাগি গ্রিন টুপিটা পরিয়ে দিয়েছেন বাবা—ছেলে হিসেবে এটা শন মার্শের কাছে যতটা রোমাঞ্চের, বাবা হিসেবে জিওফ মার্শের কাছে ততটাই গর্বের। ছেলে পরে অভিষেকেই সেঞ্চুরি করে বসেছেন। এতে বাবা সিনিয়র মার্শের বুকটা গর্বে স্ফীত হয়েছে আরও।৪২০ মিনিট আর ৩১৫টি বল সামলেছেন শন মার্শ। প্যাভিলিয়ন প্রান্তে ক্রিকেটারদের পরিবারের সদস্যদের জন্য বরাদ্দ এনক্লোজারে বসে এর প্রতিটি মিনিটই উপভোগ করেছেন বড় মার্শ। ৫০ টেস্টের ক্যারিয়ারে বড় মার্শের সর্বোচ্চ টেস্ট ইনিংস ১৩৮ রানের। সেটি টপকে ছেলে অভিষেক টেস্টেই করেছে ১৪১ রান। ছেলের ইনিংস নিয়ে মুগ্ধতা যেন কাটছিলই না জিওফ মার্শের, ‘এখানে বসে খেলা দেখাটা ছিল স্নায়ুক্ষয়ী। কিন্তু যা পেয়েছি, এটা আমার জীবনের সেরা মুহূর্ত। অভিষেকেই শনকে সেঞ্চুরি করতে দেখাটা ছিল দারুণ। সে যখন ৯০ রান করে আমি তখন আরও বেশি নার্ভাস হয়ে পড়েছিলাম। সে সোজা ব্যাটে চম ৎ কার খেলেছে এবং খারাপ বলের জন্য অপেক্ষা করেছে। সত্যিই সে তিন নম্বরে দারুণ এক ইনিংস খেলেছে।’ ওয়েবসাইট।