ছেলের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোবেন তখন ছুটে গেছেন ছেলেকে সান্ত্বনা দিতে
রোবেন তখন ছুটে গেছেন ছেলেকে সান্ত্বনা দিতে

এবারের বিশ্বকাপে সবচেয়ে আলোচিত-সমালোচিত নাম লুইস সুয়ারেজ। এরপরই আসে আরিয়েন রোবেনের নাম। দারুণ একটা বিশ্বকাপ কাটানোর পরও ডাচ উইঙ্গার সমালোচনার মুখে পড়েছিলেন সরল এক স্বীকোরক্তি দিয়েই। মেক্সিকোর বিপক্ষে একবার ডাইভ দিয়েছিলেন এই স্বীকারোক্তিতেই মৌচাকে ঢিল পড়ল। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বিদ্রূপ করতে ছাড়েনি রোবেনকে। সেই রোবেনের জন্যই হঠাৎ করে সমব্যথী হয়ে পড়েছে লোকজন। এ জন্য অবশ্য ছেলে লুকাকেই ধন্যবাদ দিতে হবে রোবেনকে। পরশু আর্জেন্টিনার সঙ্গে টাইব্রেকারে হারের পর গ্যালারিতে মায়ের কাঁধে মাথা রেখে অঝোর কেঁদেছে ছয় বছর বয়সী লুকা। রোবেন তখন ছুটে গেছেন ছেলেকে সান্ত্বনা দিতে। এ দৃশ্য সহানুভূতি ফিরিয়েছে রোবেনের জন্য। তথ্যসূত্র: এমএলএস সকার।