প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা রানে নেই। ছেলেকে তার বন্ধুরা ঠাট্টা-বিদ্রূপ করে। লজ্জায়-অপমানে লাল হয়ে বাসায় ফেরে ছেলে৷ ছেলেকে সান্ত্বনা দিতে বাবা প্রতিশ্রুতি দেন বড় ইনিংস খেলার। মাঠে গিয়ে সেই প্রতিশ্রুতি রাখলেন বিস্ফোরক এক সেঞ্চুরি করে। নাটক-সিনেমার গল্প নয়, বাস্তব। গরশু আইপিএলে চেন্নাইয়ের বিপক্ষে বীরেন্দর শেবাগের ১২ চার ও ৮ ছক্কায় ৫৮ বলে ১২২ রানের ঝোড়ো ইনিংসটা ছিল ছেলেকে দেওয়া প্রতিশ্রুতিরই ফসল৷ ম্যাচসেরার পুরস্কার নিতে গিয়ে শেবাগ খুলে বললেন রহস্যটা, ‘আমার ছেলের বন্ধুরা বিদ্রূপ করত তার বাবা রান না করায়। আমি তাকে বলেছিলাম, ধৈর্য ধরো বেটা।’ শেবাগের ছেলে ধৈর্য ধরে দেখল তার বাবার হারিয়ে যাওয়া বিস্ফোরক চেহারা, অনেক দিন পর৷ ওয়েবসাইট।