ছেলের সঙ্গে গাভাস্কারের 'জুটি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাট হাতে কখনো জুটি হয়নি তাঁদের। সেটা সম্ভবও ছিল না। তবে ছেলে রোহান গাভাস্কারের সঙ্গে এবার ধারাভাষ্যকার হিসেবে জুটি বাঁধতে যাচ্ছেন কিংবদন্তি সুনীল গাভাস্কার। স্টার স্পোর্টসের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচে ধারাভাষ্য দেবেন দুজন। এদিক দিয়ে অবশ্য বাবার চেয়ে এগিয়ে ছেলে। অনেক দিন ধরেই রঞ্জির ধারাভাষ্য দিচ্ছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের ধারাভাষ্যকার হিসেবে সুনীল গাভাস্কার বেশ বিখ্যাত হলেও রঞ্জিতে ভাষ্যকার হিসেবে এবারই অভিষেক হচ্ছে তাঁর। ওয়েবসাইট।