ছেলেরও প্রিয় ওচোয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট্ট কাউয়েতের খুব মন খারাপ। কোথায় বাবাকে নিয়ে সবাই কথা বলবে, গর্বে তার বুকটা ফুলে উঠবে; তা নয়, কোথাকার কোন গিলের্মো ওচোয়া এসে নায়ক! ওই দিন মেক্সিকোর গোলরক্ষক ওচোয়ার পারফরম্যান্স এতই দুর্দান্ত ছিল যে প্রতিপক্ষ ব্রাজিল দলের গোলরক্ষক হুলিও সিজারের ছেলে পর্যন্ত ওচোয়ায় বুঁদ। ম্যাচের পরে সিজার নিজেই হাসতে হাসতে জানিয়েছেন, ‘ও (ছেলে) ম্যাচের পর আমাকে এসে বলল, “বাবা, অভিনন্দন, তুমি ভালোই করেছ। কিন্তু মেক্সিকোর গোলরক্ষকটা...৷”’ ছটফট করতে থাকা ছেলেকে শান্ত করতে শেষ পর্যন্ত সিজারকে বলতে হয়েছে, ‘আমি ওকে বলেছি, দুশ্চিন্তা না করতে। কারণ, পরের বার আমি অন্য গোলরক্ষককে হারিয়ে দেব।’ বাবা কি কথা রাখতে পারবেন? ওয়েবসাইট।