ছেলেরবিদ্রূপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেট মেতে আছে তাঁর সেই উদ্‌যাপন নিয়ে। সেই যে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে নিজের দ্বিতীয় গোলের পর ক্যামেরার সামনে এসে নিচু হয়ে চিবুকে হাত দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর বসে পড়া। কেউ বিদ্রূপ করছেন, কেউ দারুণভাবে নিয়েছেন ব্যাপারটা।  ইন্টারনেটে ছোঁয়াচে হয়ে যাওয়া এই উদ্‌যাপনের ভঙ্গি নকল করেছে খোদ রোনালদোর ছেলেই।ইনস্টাগ্রামে ছেলে রোনালদো জুনিয়র ও তার কয়েকজন বন্ধুর সঙ্গে তোলা একটি সেলফি বড় রোনালদো পোস্ট করেছেন ওই উদ্‌যাপনের ভঙ্গিতেই। ওই ছবির সঙ্গেই রোনালদো লিখেছেন, ‘ছেলেরা আমাকে নিয়ে মজা করছে।’ আসলেই ‘বাপকা বেটা’! ফক্স স্পোর্টস।