ছোকরা সিডর্ফ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ল্যারেন্স সিডর্ফ গোস্সা করেছেন। তা এসি মিলানের ডাচ কোচের অভিমানের কারণ আছে বৈকি। হোক কথাচ্ছলে, তবু ৩৮ বছর বয়সে এসেও আকারে-ইঙ্গিতে ‘ছোকরা’ শুনতে হওয়া তো ভালো লাগার কথা নয়! তা-ও রসিকতা করলেন এমন একজন, যাঁকে সরাসরি কিছু বললেও বিপদ। কদিন আগেই মিলান সভাপতি সিলভিও বেরলুসকোনি বলে বসলেন, মিলানের ড্রেসিংরুম সামলানোর জন্য স্মৃতিভ্রষ্ট বুড়োদের দরকার। শুরুতে কিছু না বললেও শেষ পর্যন্ত সাংবাদিকদের উপর্যুপরি পীড়াপীড়িতেই সিডর্ফ বলে ফেলেছেন, ‘আমি চাই না আমার সঙ্গে নির্বোধের মতো আচরণ করা হোক, আমি সম্মান চাই।’ চাইলে কিন্তু তিনি ভিলাস বোয়াস-মার্টিনেজদের উদাহরণ দিতে পারতেন। ভালো কোচ হতে গেলে বয়স যে বাধা নয়, সেটা তো ওঁরা দেখিয়েছেন! ওয়েবসাইট।