ছোট হয়ে এল হকি দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জানুয়ারিতে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডের জন্য নির্বাচিত প্রাথমিক দলটিকে ৩৯ থেকে কেটেছেঁটে ২৯ জনে নামানো হয়েছে। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা চার খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি, জাহিদ হোসেন, ইমরান হাসান পিন্টু ও কামরুজ্জামান রানাকে আরেক দফা ফিটনেস টেস্টের মুখোমুখি হতে হয় কাল। ২ ডিসেম্বর জিমিদের প্রথম দফা ফিটনেস পরীক্ষায় সন্তুষ্ট হতে পারেননি কোচ গোবিনাথান কৃষ্ণমূর্তি। সেদিনই বলেছিলেন, দ্বিতীয় দফা ফিটনেসে উন্নতি না হলে চূড়ান্ত দলে ঠাঁই পেতে কষ্ট হবে তাঁদের। কালকের ফিটনেস পরীক্ষায় চারজনই উতরে গেছেন। ডিসেম্বরের শেষ সপ্তাহে ২৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করবে হকি ফেডারেশন।