প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারে এখন ভাটার টান। সেরা সময়টায় জুনের মাঝামাঝি নাগাদ গোটা চার-পাঁচ শিরোপা জয় তাঁর হয়েই যেত। অথচ রোববার জেতা হ্যালের গ্যারি ওয়েবার ওপেনের শিরোপাটি ছিল এ বছর রজার ফেদেরারের প্রথম শিরোপা! তবে সেরা সময়টায় এমনই দুর্দান্ত খেলেছেন যে, অসংখ্য রেকর্ডে নাম লেখা তো হয়ে গেছেই, হাতছানিও আছে কয়েকটির। হ্যালের শিরোপা জিতে যেমন ছুঁলেন জিমি কনর্সকে। টানা ১৩ বছর জিতলেন কমপক্ষে একটি এটিপি শিরোপা! টানা ১৪ বছর জিতে শীর্ষে থাকা ইভান লেন্ডলকে ছোঁয়া এখন খুবই সম্ভব ফেদেরারের, সম্ভব হয়ত ছাড়িয়ে যাওয়াও।