ছোট দলগুলোর বড় সুযোগ চান গেইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুবই স্বাভাবিক, তিনি টি-টোয়েন্টির পূজারি। এর আগে একবার বলেওছিলেন, টেস্ট ক্রিকেট শেষ হয়ে গেলেও তাঁর কিছু আসে-যায় না। তবে মনে হচ্ছে ধীরে ধীরে খেলাটার প্রতি প্রেম ফিরে আসছে ক্রিস গেইলের হূদয়ে। টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ওয়েস্ট ইন্ডিজের এই মারকুটে ব্যাটসম্যান। টেস্ট র‌্যাঙ্কিংয়ের নিচের সারির দলগুলো যে যথেষ্ট ম্যাচ পাচ্ছে না, এটা নিয়েও কথা বলেছেন তিনি। ছোট দলগুলো বড় দলগুলোর বিপক্ষে বেশি বেশি না খেললে অবস্থার পরিবর্তন হবে না বলেও মনে করেন গেইল।বাংলাদেশ সফর শেষ করে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টির ‘খ্যাপ’ খেলতে গিয়ে টেস্ট ক্রিকেট নিয়ে কথাগুলো বলেছেন এই বাঁহাতি, ‘টেস্ট ক্রিকেটে এখন একটা জায়গাতেই পরিবর্তন এসেছে, এখন ছোট দলগুলো নিজেদের মধ্যেই বেশি খেলে। ফলে বড় দলগুলোর বিপক্ষে খেলে বেশি পয়েন্ট পাওয়ার সুযোগ তৈরি করে এক নম্বর জায়গাটিকে চ্যালেঞ্জ জানানোর সুযোগ পাচ্ছে না। এ পরিবর্তনগুলোই এখন দেখতে পাচ্ছি। ফলে আমি মনে করি, টেস্ট ক্রিকেটে আমরা এমন যুঝতেই থাকব।’এ বছর টানা চারটি টেস্টে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য সেই চারটি ম্যাচ নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে। কিন্তু ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে হারলেও দুটি সিরিজেই তারা দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল। আগামী বছর জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে তিনটি দুই ম্যাচের সিরিজ খেলে তারা যাবে নিউজিল্যান্ড সফরে। এর পর ২০১৪ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজকে অপেক্ষা করতে হবে র‌্যাঙ্কিংয়ের সেরা চার দলের বিপক্ষে খেলার স্বাদ পেতে।গেইল তাই খুবই হতাশ, ‘এক নম্বরে যেতে হলে তো অনেক লম্বা লাফ দিতে হবে, এর সামনে অনেক বাধা। কখনো কখনো নিচু র‌্যাঙ্কিংয়ের দলের সঙ্গে খেলে সিরিজ জিতলেও আপনি পয়েন্ট হারাতে পারেন। বিষয়টা তাই খুবই জটিল। টেস্ট ক্রিকেটে নিচু সারির দলগুলোর ভবিষ্যৎ কী আমি জানি না। কিছু কিছু বড় দলের মুখোমুখি হতে তো আপনাকে এক থেকে দুই বছরও অপেক্ষা করতে হয়।’টেস্ট ক্রিকেট থেকে ১৯ মাসের নির্বাসন কাটিয়ে ফিরেছেন। খেলাটা দারুণ উপভোগ করছেন। যদিও গত বাংলাদেশ সফরটা তাঁর ভালো কাটেনি। ওয়েবসাইট।