প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৮০ রান করেও ৯২ রানের জয়! পরশু নাইরোবিতে আফগানিস্তানকে এভাবেই হারিয়েছে কেনিয়া। এত কম স্কোর করেও জয়ের ঘটনা ইদানীংকার ওয়ানডেতে খুবই বিরল। সবচেয়ে কম রান করে জয়ের রেকর্ডটি শুনলে অবশ্য চমকে যেতে পারেন—৮৭! ১৯৮৯ সালের ডিসেম্বরে ৮৭ রানের পুঁজি নিয়েও ভারতকে ৭ রানে হারিয়েছিল পাকিস্তান। রেকর্ডটায় অবশ্য একটু ফাঁক আছে, বৃষ্টির কারণে গুজরানওয়ালার ম্যাচটি নেমে এসেছিল ১৬ ওভারে। পুুরো ৫০ ওভারের ম্যাচের রেকর্ডটিতেও আছে এই দুই দল। ১৯৮৫ শারজায় ইমরান খানের ১৪ রানে ৬ উইকেট ভারতকে বেঁধে ফেলেছিল ১২৫ রানে। ভারতীয়দের সম্মিলিত আক্রমণে পাকিস্তান গুটিয়ে যায় ৮৭ রানে!