ছোটদের অ্যাথলেটিকসে সেরা বিকেএসপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারুণ আত্মবিশ্বাসী এক অ্যাথলেট আরিফুল ইসলাম। গত বছর লংজাম্পে রেকর্ড ৬.৮১ মিটার পেরোলেও ওটাকে রেকর্ড বলে প্রতিষ্ঠিত করতে পারছিলেন না বিকেএসপির তরুণ। পরশু লংজাম্পে ৭.০৭ মিটার লাফিয়েই দাবি করলেন নতুন জাতীয় রেকর্ড। কিন্তু আনুষ্ঠানিকভাবে ওই দিনই রেকর্ডটির ঘোষণা দিতে পারেনি ফেডারেশন। বিকেএসপির কর্মকর্তাদের আবেদনের পর কাল নতুন রেকর্ডের ঘোষণা দিতে বাধ্য হয়েছেন কর্মকর্তারা। কাল রেকর্ড হয়েছে আরও দুটি। জাতীয় বয়সভিত্তিক অ্যাথলেটিকসে ১৮-১৯ বয়সী মেয়েদের ৪০০ মিটারে রেকর্ড গড়ে সোনা জিতেছেন বিকেএসপির ফারজানা মুজিব (বন্যা)। মাগুরার মেয়েটি সময় নেন ১:০০.৭৮ সেকেন্ড। একই বিভাগে ১০০ মিটার স্প্রিন্টে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন বিকেএসপির আইরিন আক্তার (১২.৩২ সেকেন্ড)।বিকেএসপির আধিপত্য দিয়েই শেষ হয়েছে জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস। ২০টি সোনা, ৮টি রুপা ও ৪টি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান। ৩টি সোনা, ৪টি রুপা ও ৩টি ব্রোঞ্জ জিতে রানার্সআপ নড়াইল।আরিফুল পরশু লংজাম্পের পর কাল আলো ছড়িয়েছেন ট্র্যাকে। ১১.০৫ সেকেন্ড সময় নিয়ে ১৮-১৯ বছর বয়সীদের বিভাগে হয়েছেন দ্রুততম মানব। টানা তিন বছর একই কৃতিত্ব গড়লেন কুড়িগ্রামের তরুণ। সাবেক অ্যাথলেট ফৌজিয়া হুদা জুঁইয়ের খালাতো ভাই আরিফুলের ইচ্ছা দেশের দ্রুততম মানব হওয়া, ‘নিজের সেরাটার সঙ্গে লড়াই করেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। এবার আমার স্বপ্ন দেশের দ্রুততম মানব হব।’৪০০ মিটারে রেকর্ড গড়ে ফারজানা বললেন, ‘১০০ মিটার নয়, ৪০০ মিটারই আমার বেশি ভালো লাগে।’ গত পরশু ১৬-১৭ বছর বয়সীদের বিভাগে ১০০ মিটারে সোনাজয়ী আয়েশা সিদ্দিকা কালও জিতেছে ২০০ মিটারে। আর নাটোরের মেয়ে আইরিন আক্তার পাঁচবার জুনিয়র মিটে অংশ নিয়ে টানা দ্বিতীয়বার জিতলেন ১০০ মিটারে, এবারও রেকর্ড গড়েই। পাশাপাশি ৪–১০০ মিটার রিলেতে বিকেএসপির সোনাজয়ী দলের সদস্য আইরিন। আগামী ১৬ আগস্ট চীনের নানজিংয়ে যুব এশিয়ান গেমসে খেলতে যাবেন তিনি। এই সাফল্য আইরিনের আত্মবিশ্বাসের পালে লাগিয়েছে হাওয়া, ‘যুব এশিয়ান গেমসে খেলতে চীন যাওয়ার আগে এমন রেজাল্ট অবশ্যই আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে। আশা করি, চীনে আমার সেরা রেজাল্টই করতে পারব।’ পদক তালিকায় সেরা পাঁচ সোনা রুপা ব্রোঞ্জ মোটবিকেএসপি ২০ ৯ ৪ ৩৩নড়াইল ৩ ৪ ৩ ১০কিশোরগঞ্জ ৩ ০ ০ ৩খুলনা ২ ৪ ৫ ১১নোয়াখালী ২ ০ ১ ৩