ছোটদের বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারবার চূড়ান্ত পর্বে উঠেও নাইজেরিয়ার সুপার ইগলরা বিশ্বকাপ ফুটবলে কখনোই শেষ ষোলো পেরোতে পারেনি। সুপার ইগলরা না পারলে কী হবে, ‘ইগলছানা’রা কিন্তু ঠিকই জয় করেছে বিশ্বকাপ। সেটাও তিন-তিনবার। আজ চতুর্থবারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জয়ের লড়াইয়ে নামছে নাইজেরিয়ার কিশোরেরা। আবুধাবির ফাইনালে মেক্সিকোকে হারালেই ব্রাজিলকে টপকে সবচেয়ে বেশি চারবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়বে ‘ইগলেটস’ নামে পরিচিত দলটি। প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন মেক্সিকোরও প্রেরণার অভাব নেই। আজ জিতলে যে তারা ধরে ফেলবে নাইজেরিয়া ও ব্রাজিলকে। ১৯৮৫ সালে শুরু হওয়া ছোটদের এই বিশ্বকাপ আরও জিতেছে ঘানা (২), সোভিয়েত ইউনিয়ন, সৌদি আরব, ফ্রান্স ও সুইজারল্যান্ড।