ছোটদের বিশ্বকাপ ফ্রান্সের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্ধারিত ৯০ মিনিট গোল হলো না। গোলের দেখা মিলল না অতিরিক্ত সময়েও। ম্যাচ গড়াল টাইব্রেকারে। এ পর্যায়ে এসে ভাগ্যের দুয়ার খুলল ফরাসিদের। উরুগুয়েকে ৪-১ গোলে হারিয়ে গত রাতে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতল ফ্রান্স।তরুণ ফুটবলারদের সফলতায় উচ্ছ্বসিত কোচ মানকোভস্কি। তাঁর চোখে এটি ফরাসি ফুটবলের জন্য দারুণ এক অর্জন। ফ্রান্সের প্রথম অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জয়ের প্রতিক্রিয়ায় মানকোভস্কি বলেন, ‘আমরা খুবই সন্তুষ্ট, ভীষণ খুশি। আমি সব সময় বলেছি, এই দলের শিরোপা জয়ের ভালো সুযোগ রয়েছে। সত্যি বলতে, শুরু থেকে এই বিশ্বাসটা আমার মাঝে ছিল।’ফ্রান্স-উরুগুয়ে ফাইনালের আগে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার তৃতীয় স্থান নির্ধারণী লড়াই। এ লড়াইয়ে যুদ্ধবিধ্বস্ত ইরাককে ৩-০ গোলে হারায় ঘানা। সূত্র: রয়টার্স।