ছোটদের বড় ম্যাচ
দুই দলই হেরেছে নিজেদের প্রথম ম্যাচে, খুবই বাজেভাবে। অস্ট্রেলিয়াকে ২৬২ রানে বেঁধে ফেলেও ৯১ রানে হেরেছে জিম্বাবুয়ে। আর শ্রীলঙ্কার কাছে স্রেফ উড়ে গিয়েছিল কানাডা। ওই ম্যাচে ২১০ রানের বিশাল ব্যবধানে হেরেছে কানাডা। টেস্ট অঙ্গন থেকে নির্বাসিত জিম্বাবুয়ে ও এবারের বিশ্বকাপের দুর্বলতম দুটি দলের একটি আজ নাগপুরে মুখোমুখি হচ্ছে। স্বাভাবিকভাবেই ম্যাচটি নিয়ে আগ্রহ কম থাকারই কথা। কিন্তু ভুলে যাবেন না গত বিশ্বকাপের জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডের ম্যাচটিকে, উত্তুঙ্গ উত্তেজনার ওই ম্যাচটি হয়েছিল টাই। জিম্বাবুয়ে ও কানাডা দুটি দলই বিশ্বকাপে শেষ জিতেছে ২০০৩ সালে। তাই আজকের ম্যাচটি জেতার জন্য দুই দলই উন্মুখ হয়ে আছে। এই ম্যাচটিকে আত্মবিশ্বাস বাড়ানোর রসদ ভাবছে দুই দলই, দীর্ঘ এই বিশ্বকাপে যেটির প্রয়োজনই সবচেয়ে বেশি।কাগজে-কলমে অনেক এগিয়ে জিম্বাবুয়ে, বেশির ভাগ খেলোয়াড়ের অভিজ্ঞতা আছে বড় দলগুলোর বিপক্ষে খেলার। অধিনায়ক চিগুম্বুরা, টাইবু, টেলর ও প্রাইসদের সামর্থ্য আছে বড় মঞ্চে ভালো করার। নাগপুরের মন্থর উইকেটে জিম্বাবুয়ের তিন স্পিনার প্রাইস, উতসেয়া ও ক্রেমারকে খেলা কঠিনই হবে কানাডার ব্যাটসম্যানদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই তিন স্পিনার মিলে ৩০ ওভারে দিয়েছেন মাত্র ১২৭ রান। ওয়েবসাইট।ভারতীয় বংশোদ্ভূত কানাডার অধিনায়ক আশিস বাগাইয়েরও মনে হচ্ছে স্পিনই মূল ভূমিকা রাখবে, ‘আমার মনে হয়, এটা স্পিনারদের ম্যাচ হতে যাচ্ছে। তাদের (জিম্বাবুয়ের) গোটা দুই ভালো স্পিনার আছে যারা শুরুর দিকে বোলিং করে। এই ওভারগুলো কাটিয়ে দিতে পারলেই আমাদের পক্ষে ভালো করা সম্ভব।’সম্ভবত এবারই শেষ বিশ্বকাপ খেলতে যাওয়া কানাডার শেষ সুযোগ নিজেদের প্রমাণ করার। ২০০৩ বিশ্বকাপে ৬৭ বলে সেঞ্চুরি করে সবার নজর কাড়া বর্ষীয়ান জন ডেভিসন বুড়ো হাড়ের ভেলকি দেখাতে পারেন। অধিনায়ক বাগাই, মারকুটে রিজওয়ান চিমাদের ওপর নির্ভর করছে কানাডার ভালো কিছু করার সম্ভাবনা।চোখ রাখুন ছোট দলের এই বড় লড়াইয়ে। যেখানে পেয়ে যেতে পারেন মনে রাখার মতো অনেক কিছুই। চো খ রা খু নজন ডেভিসনকানাডাপ্রথম ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন, বয়স ৪১ বছর; এমন এক ‘বুড়ো ঘোড়া’র ওপর বাজি ধরায় ঝুঁকির সীমা নেই। তার পরও ধরতে পারেন। বিশ্বকাপে একসময় দ্রুততম সেঞ্চুরির রেকর্ডধারী সম্ভবত বিশ্বকাপ খেলেই অবসর নেবেন। শেষটা স্মরণীয় করে রাখতে কে না চায়!চার্লস কভেন্ট্রিজিম্বাবুয়েডেভিসনের দ্রুততম বিশ্বকাপ সেঞ্চুরির রেকর্ড চুরি হয়ে গেছে। কভেন্ট্রি হারিয়েছেন সর্বোচ্চ ইনিংসের রেকর্ড। বাংলাদেশের বিপক্ষে সেই অপ. ১৯৪ রানের ইনিংসের পর গত ২০ ম্যাচে তাঁর ফিফটি মাত্র একটি! প্রথম ম্যাচে লি-টেইটের আগুনের গোলার সামনেও অস্বস্তিতে কেটেছে। কিন্তু লিকে যেভাবে ছক্কাটি মেরেছিলেন, তাতেই আছে ঝলসে ওঠার পূর্বাভাস।