ছোট্ট ব্যবধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ আর নতুন কি! বলা হচ্ছে কাল মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ২ রানের জয়ের কথা। টি-টিয়েন্টির ১৩৪ ম্যাচের ইতিহাসে ১ রানের জয়ই আছে তিনটি। এর একটি আবার অস্ট্রেলিয়ার, গত বছর ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডসে ১ রানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। উল্টো অভিজ্ঞতাও আছে প্রোটিয়াদের, গত নভেম্বরে জোহানেসবার্গে ইংল্যান্ডের কাছে তারা হারে ১ রানে। কালকের আগে ২ রানের জয় ছিল দুটি। দক্ষিণ আফ্রিকা আছে এখানেও, ২০০৬ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। ওই বছরের জুনে সাউদাম্পটনে ইংল্যান্ডকে ২ রানে হারিয়েছিল শ্রীলঙ্কা। ৩ রানে জয় আছে দুটি, ইংল্যান্ড গত বছর জিতেছে ভারতের বিপক্ষে, কলম্বোতে শ্রীলঙ্কাকে নিউজিল্যান্ড ৩ রানে হারিয়েছে গত বছরই।