ছোট্ট সুখের সংসার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রী আইনে, মেয়ে মারিয়া আর লিভারপুল—এ নিয়েই সুখে আছেন ফিলিপ কুতিনহো। কদিন আগে পাঁচ বছরের নতুন চুক্তি করেছেন অলরেডদের সঙ্গে। লিভারপুলের প্রায় ভুলে যাওয়ার মতো জানুয়ারিতে এই একটাই সম্ভবত ভালো খবর। ঘরের মাঠ অ্যানফিল্ডে টানা তিনটি ম্যাচ হেরেছে ইয়ুর্গেন ক্লপের দল, ছিটকে পড়েছে লিগ কাপ ও এফএ কাপ থেকেও। এর মধ্যে যা আশার আলো দেখাচ্ছেন ২৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান প্লেমেকারই। গতকাল রাতে চেলসির বিপক্ষে জিতে থাকলে অবশ্য লিগে কুতিনহোর দলের সেরা চারে থাকার আশাও হয়েছে উজ্জ্বল। ডেইলি মেইল।