ছয় আঙুলে প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিশ্বকাপ কে জিতবে, এ নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নেই। স্বাগতিক হিসেবে ব্রাজিলকে সম্ভাব্য বিজয়ীর আসনে বসিয়ে রেখেছেন অনেকেই। তবে ব্রাজিলের সিলভা পরিবারটি একটু বেশিই আশায় উদ্বেল। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ থেকেই ব্রাজিলের ষষ্ঠ শিরোপার আশায় দিন গুনছে পরিবারটি। দক্ষিণ আফ্রিকায় নিজেদের ছয় আঙুল গুনে কোনো ফায়দা হয়নি। এবার হবে, এমনটাই বিশ্বাস তাদের। ছয় আঙুল গোনাটাই যে তাদের পক্ষে সহজ কাজ। জিনগত সমস্যা পলিড্যাকটাইলির কারণে পরিবারের ১৪ সদস্যের সবারই দুই হাতে ছয়টি করে আঙুল! এমন ব্যতিক্রমী প্রার্থনার খোঁজ পেয়ে ব্রাজিলের সংবাদমাধ্যম রাজধানী ব্রাসিলিয়ার উপকণ্ঠ আগুয়াস ক্লারাসে সিলভা পরিবারের বাসায় হুমড়ি খেয়ে পড়ছে প্রতিদিন। পরিবারের অন্যতম সদস্য আনা ক্যারোলিনা সান্তোস ডি সিলভার কথা, ‘গত বিশ্বকাপ থেকেই ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপের প্রার্থনা করে আসছি। সেবার তা আসেনি। এই বিশ্বকাপে তাই খুব করে চাইছি, ব্রাজিল ছয় নম্বর ট্রফিটা জিতুক।’ ওয়েবসাইট।