ছয় ছক্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী কুলক্ষণেই যে পরীক্ষা-নিরীক্ষায় গিয়েছিলেন ম্যালকম ন্যাশ! গ্ল্যামরগনের বিপক্ষে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচটিতে ইনিংস ঘোষণার দিকে যাচ্ছিল নটিংহ্যামশায়ার। উইকেটে থাকা ব্যাটসম্যান গ্যারি সোবার্সের চোখ দ্রুত রান করার দিকে। বাঁহাতি পেসার ন্যাশ হুট করে ভাবলেন স্পিন করবেন। ৪২ বছর আগে আজকের দিনে করা ওই ওভারটিই ঢুকে গেল ইতিহাসে। স্বীকৃত ক্রিকেট প্রথম দেখল এক ওভারের ছয় বলে ছয়টি ছক্কা। প্রথম শ্রেণীর ক্রিকেটে এরপর ছয় ছক্কা মেরেছেন রবি শাস্ত্রী, টি-টোয়েন্টিতে যুবরাজ সিং, ওয়ানডেতে হার্শেল গিবস। স্পিন করার সিদ্ধান্তটির জন্য আফসোস হতে পারে ন্যাশের, আবার পুলকিতও হতে পারেন। ছয় ছক্কা না হলে কখনো আন্তর্জাতিক ক্রিকেট না খেলা ন্যাশকে কজনই বা মনে রাখত!