প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচের দুই ইনিংসেই ৬ উইকেট, রঙ্গনা হেরাথের সৌজন্যে পাঁচ বছর পর আবারও দেখল টেস্ট ক্রিকেট। হেরাথের আগে সর্বশেষ টেস্টে ছয় দু গুণে ১২ উইকেট নিয়েছিলেন আরেক শ্রীলঙ্কান মুত্তিয়া মুরালিধরন। ২০০৭ সালে ক্যান্ডি টেস্টে মুরালির শিকার ছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। তার আগে আরেক স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন ২০০৫ সালে ওভাল টেস্টে দুই ইনিংসেই ছয়জন ইংলিশ ব্যাটসম্যানকে আউট করেছিলেন। ওয়ার্ন অনুসরণ করেছিলেন দানিশ কানেরিয়া ও ড্যানিয়েল ভেট্টোরিকে। এখন পর্যন্ত ১৪ জন বোলার ১৬ বার করেছেন এই কীর্তি। পাকিস্তানের ফাস্ট বোলার ফজল মাহমুদ ও ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার ডেরেক আন্ডারউড করেছেন দুবার। ১৮৯০ সালে ওভালে ইংল্যান্ডের পেস বোলার ফ্রেড মার্টিন প্রথম বোলার হিসেবে দুই ইনিংসেই ৬ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে।