ছয় বছর পর...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিচি বাৎশুয়াইর বদলি হিসেবে পরশু যখন মাঠে নামলেন, নাথানিয়েল শালোবাহরও কি মনে হচ্ছিল, ‘আমি পাইলাম, ইহাকে পাইলাম!’ কী পেয়েছেন? চেলসি মূল দলের হয়ে প্রথমবার মাঠে নামার স্বাদ। তবে এর চেয়েও বড় একটা স্বস্তি, ছয় বছরের অপেক্ষার অবসান হয়েছে সিয়েরা লিওন বংশোদ্ভূত ইংলিশ মিডফিল্ডারের। ২০১০ সালের ২২ সেপ্টেম্বর লিগ কাপেই নিউক্যাসল ম্যাচে ছিলেন চেলসির বেঞ্চে। তখন শালোবাহর বয়স মাত্র ১৫ বছর, হয়তো স্বপ্ন দেখছিলেন অল্প কদিনের মধ্যেই চেলসির মূল দলে অভিষেকেরও। ‘অল্প’? পাক্কা ২ হাজার ১৯০ দিন লেগেছে শালোবাহর! এত দিন এই ক্লাব-ওই ক্লাবে ধারে খেলেছিলেন। এই মৌসুমে ফিরেছেন চেলসিতে, পরশু লেস্টারের বিপক্ষে লিগ কাপেরই ম্যাচে হলো তাঁর চেলসি-অভিষেক। গোলডটকম।