ছয় বছর পর প্রথম বিভাগ হ্যান্ডবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছর পর আগামীকাল থেকে আবারও মাঠে গড়াচ্ছে প্রথম বিভাগ হ্যান্ডবল। পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে পূর্বাচল পরিষদের মুখোমুখি হবে প্রাইম স্পোর্টিং ক্লাব। সর্বশেষ ২০০৫ সালে হয়েছিল প্রথম বিভাগ হ্যান্ডবল। এত দিন লিগ কেন মাঠে গড়ায়নি? ব্যর্থতা স্বীকার করে নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর বললেন, ‘এ ব্যর্থতা আমাদেরই। মাঠসমস্যা, পৃষ্ঠপোষকতার অভাব, ক্লাব কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়হীনতা—নানা কারণে এত দিন লিগ আয়োজন করতে পারিনি। তবে এবার থেকে এটি হবে নিয়মিতই।’ এবারের লিগে অংশ নিচ্ছে ছয়টি দল। এ বছর লিগে কোনো অবনমন নেই। লিগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দুটি দল খেলবে আগামী মৌসুমের প্রিমিয়ার লিগে। দুই লাখ ৩৪ হাজার ৫০০ টাকা বাজেটের লিগে চ্যাম্পিয়ন-রানার্সআপদের জন্য কোনো প্রাইজমানি নেই। তবে প্রতিটি দলকে জার্সি ও বল দেওয়া হবে। লিগের পৃষ্ঠপোষক ওরিয়েন্ট ব্রেড। কাল সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওরিয়েন্ট ব্রেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবউজ্জামানসহ অন্যরা।