ছয় ম্যাচ পর নেইমারের গোল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল-খরা কাটালেন নেইমার। গোলহীন ছয়-ছয়টি ম্যাচ কাটানোর পর পরশু ব্রাজিলের ক্যামপিওনাতো পলিস্তায় ওয়েস্তে ক্লাবের বিপক্ষে গোল পেয়েছেন সান্তোস তারকা। ২১ বছর বয়সী ফরোয়ার্ডের ৬৭ মিনিটের গোলেই এগিয়ে যায় সান্তোস। পরে ওয়েস্তে সমতা ফেরালেও সিসেরোর শেষ মুহূর্তের গোলে ২-১-এ জেতে সান্তোস। গোলের পর উসাইন বোল্টের অনুকরণে উদ্যাপন করেছেন নেইমার। কোপাকাবানা বিচে ১৫০ মিটার স্প্রিন্টে অংশ নিতে বোল্টও সেদিন ছিলেন ব্রাজিলে। ওয়েবসাইট।