ছয় ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ম্যাচ খেলা যাবে তিনটি—আইসিসির এই নিয়মের ব্যতিক্রম ঘটতে যাচ্ছে এবার। আগামী আগস্টে সংযুক্ত আরব আমিরাতে ছয় ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। সিরিজটি হলে এটিই হবে এযাবৎকালের সবচেয়ে লম্বা দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ।অস্ট্রেলিয়ার কাছে পিসিবি প্রথমে ৩টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডের সিরিজ খেলার প্রস্তাব দিয়েছিল। আগস্টে আরব আমিরাতে প্রচন্ড গরম থাকে বলে ওয়ানডে খেলার প্রস্তাবে রাজি হয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। শেষ পর্যন্ত আইসিসির বিশেষ বিবেচনায় হচ্ছে ৬ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওয়েবসাইট।