প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তর নিয়ে কিছু সিদ্ধান্ত নিতে পেরেছে লিগ কমিটি। প্রথমবারের মতো এই স্তরে খেলতে ৯টি দল আলোচনায় ছিল। তিনটি দল আর আগ্রহী নয়। বাকি ছয়টি দল নিয়ে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে লিগ। কাল বাফুফের বাংলাদেশ লিগ কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।দলগুলো হলো ওয়ারী, ভিক্টোরিয়া, অগ্রণী ব্যাংক, চট্টগ্রাম আবাহনী, কক্সবাজারের কক্সসিটি, সিলেট বিয়ানীবাজার। বাংলাদেশ লিগ থেকে অবনমিত চট্টগ্রাম মোহামেডান ও নারায়ণগঞ্জ শুকতারা খেলছে না।দলবদল ২০-৩০ অক্টোবর। খেলা হবে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেটে। ঢাকায় ভেন্যু করতে চাইছে না কমিটি। যেহেতু দল কম, তাই তিন রাউন্ড খেলা আয়োজনের চিন্তাভাবনা চলছে। সে ক্ষেত্রে প্রতিটি দল ১৫টি ম্যাচ পাবে।