ছয়ে নামলেন সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিরোপা ধরে রাখতে হলে আজ চতুর্থ ও শেষ রাউন্ডে খুবই ভালো করতে হবে সিদ্দিকুর রহমানকে। আগের দিন দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে ৬ শট কম খেলে চতুর্থ স্থানে ছিলেন বাংলাদেশের সেরা গলফার। কাল তৃতীয় রাউন্ডে পারের চেয়ে তিন শট কম খেলেও অ্যামেক্স বাংলাদেশ ওপেনে ষষ্ঠ স্থানে নেমে গেছেন। তবে ঘুরে দাঁড়িয়েছেন ভারতের গগনজিৎ ভুলার। পারের চেয়ে কাল ৮ শট কম খেলে চতুর্থ স্থান থেকে শীর্ষে উঠেছেন। সিদ্দিক নন, বাংলাদেশের গলফারদের মধ্যে জাকিরুজ্জামানই সবচেয়ে ভালো করছেন। পারের চেয়ে ২ শট কম খেলে জাকির রয়েছেন চারে। আগের দিন শীর্ষে থাকা ভারতের শামীম খান নেমে গেছেন তিনে।