ছয়ের লড়াইয়ে জয় মরগানের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ড লায়নসের প্রস্তুতি ম্যাচটার আগ পর্যন্ত এগিয়ে ছিলেন রবি বোপারা। টেস্ট দলে ফেরার আশায় আইপিএলের ডাক উপেক্ষা করে কাউন্টি খেললেন, পারফরম্যান্সও ভালো হলো (৫ ম্যাচে ২ সেঞ্চুরিতে ৪০৮ রান)। কিন্তু প্রস্তুতি ম্যাচটাতেই সব ভজকট হয়ে গেল। বোপারা করলেন ১৭, আইপিএল থেকে উড়ে এসে এউইন মরগান করে বসলেন ১৯৩। লড়াইটাও জিতে গেলেন, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ইংল্যান্ডের ‘৬’ নম্বর মরগানই। পেসারদের একটি জায়গা নিয়েও ছিল লড়াই। তাতে আজমল শেহজাদকে হারিয়েছেন স্টিভেন ফিন। ২৬ মে প্রথম টেস্ট কার্ডিফে। ওয়েবসাইট।ইংল্যান্ড দল: অ্যান্ড্রু স্ট্রাউস (অধিনায়ক), অ্যালিস্টার কুক, জোনাথন ট্রট, কেভিন পিটারসেন, ইয়ান বেল, এউইন মরগান, ম্যাট প্রিয়র, স্টুয়ার্ট ব্রড, গ্রায়েম সোয়ান, ক্রিস ট্রেমলেট, জেমস অ্যান্ডারসন, স্টিভেন ফিন।