জ উ প্রু ও উসাইনুকে সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ এশীয় গেমসে সোনাজয়ী দুই কারাতেকা জ উ প্রু ও উসাইনু মারমা সংবর্ধিত করল বান্দরবান জেলা পরিষদ, ৬৯ সেনা ব্রিগেড সদর দপ্তর ও জেলা প্রশাসন। কাল জেলা প্রশাসক কার্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা সভায় একক ও দলগত সোনা জেতা বান্দরবানের দুই বিজয়ীর হাতে বিভিন্ন উপহার তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশ্লৈহা মারমা, ব্রিগেডিয়ার জেনারেল আতিকুর রহমান ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার শ্যামাপদ দে। জেলা পরিষদ থেকে দেড় লাখ, বান্দরবান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ৪০ হাজার, ব্রিগেড সদর দপ্তর থেকে প্রাইজবন্ড দেওয়া হয় জ উ প্রুকে। জেলা প্রশাসন তাঁদের দুজনকে বাড়ি তৈরির জন্য ২০ হাজার টাকা ও উসাইনুকে আলাদাভাকে ২০ হাজার টাকার চেক দিয়েছে।