জঙ্গলে বিশ্বকাপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে ফুটবল-পাগল দেশটিতে বিশ্বকাপ। উত্তেজনা আর উন্মাদনার চূড়ান্ত রূপটা দেখার জন্য ব্রাজিলের চেয়ে ভালো স্বাগতিক আর কোন দেশ হতে পারে!
এটা অবশ্য তাত্ত্বিক কথা। বাস্তবতা হচ্ছে, আয়োজক হিসেবে ব্রাজিল এরই মধ্যে অনেক বিতর্কের জন্ম দিয়েছে। খোদ ব্রাজিলেই বিশ্বকাপ-বিরোধী প্রচারণায় মাঠে নেমেছেন অনেকে। স্টেডিয়াম সংস্কারসহ আয়োজনের প্রত্যাশিত অগ্রগতি হচ্ছে না বলে সমালোচনা করছে ফিফা। সমালোচনা করছে অংশগ্রহণকারী অন্য দেশগুলোও। ব্রাজিলের স্টেডিয়ামগুলোর ভৌগোলিক অবস্থান এবং বিশ্বকাপের সময় আবহাওয়া নিয়ে অসন্তুষ্টি অনেক দলের।
এই তালিকায় সর্বশেষ নামটা সুইজারল্যান্ড কোচ ওটমার হিটজফেল্ডের। ভেন্যু আর আবহাওয়া নিয়ে অসন্তুষ্ট জার্মান বলে বসলেন, ‘জঙ্গলের মধ্যে কেন বিশ্বকাপ আয়োজন করতে হবে?’
ইঙ্গিতটা ব্রাজিলের মানাউসের অ্যারেনা ডি আমাজোনিয়া স্টেডিয়ামকে নিয়ে। আমাজন জঙ্গলের রাজ্যের এই স্টেডিয়ামে সুইজারল্যান্ডকে একটা ম্যাচ খেলতে হবে হন্ডুরাসের বিপক্ষে। ফ্রান্সের বিপক্ষে অন্য একটা ম্যাচ সালভাদরে। রয়টার্স।