জঙ্গিবাদের বিরুদ্ধে একাত্ম ক্রীড়াঙ্গন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে এবার রাজপথে নামল ক্রীড়াঙ্গনের মানুষও। জাতীয় ক্রীড়া পরিষদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত জঙ্গিবাদবিরোধী শোভাযাত্রায় কাল অংশ নিয়েছেন সাবেক-বর্তমান খেলোয়াড়, সংগঠকসহ আরও অনেকেই l সৌজন্য ছবি
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে এবার রাজপথে নামল ক্রীড়াঙ্গনের মানুষও। জাতীয় ক্রীড়া পরিষদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত জঙ্গিবাদবিরোধী শোভাযাত্রায় কাল অংশ নিয়েছেন সাবেক-বর্তমান খেলোয়াড়, সংগঠকসহ আরও অনেকেই l সৌজন্য ছবি

ব্যানারে লেখা ‘সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী র‍্যালি’। পেছনে হাজারো জনতা। রাজপথে নেমেছেন বলে ‘জনতা’ই বলতে হবে। নইলে তাদের মূল পরিচয় ভিন্ন। মিছিলে ছিলেন অসংখ্য সাবেক-বর্তমান খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, কর্মকর্তা, ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া অনুরাগী।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের আয়োজনে কাল সকালে ক্রীড়াঙ্গনের জঙ্গিবাদবিরোধী শোভাযাত্রাটি বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হয়ে শেষ হয়েছে জাতীয় প্রেসক্লাবে গিয়ে। সেখানে মানববন্ধনের পর হয়েছে সংক্ষিপ্ত সমাবেশ।

শোভাযাত্রায় অংশ নেওয়া মাশরাফি বিন মুর্তজা, বীরেন শিকদার, দেওয়ান শফিউল আরেফিন—সবার কণ্ঠেই ছিল এক স্লোগান। জঙ্গিবাদ নিপাত যাক। তাদের সঙ্গে কণ্ঠ মিলিয়েছে গোটা দেশের ক্রীড়াঙ্গনই। বিভিন্ন খেলার খেলোয়াড় আর ফেডারেশন কর্মকর্তাদের অংশগ্রহণে গোটা প্রেসক্লাব এলাকা পরিণত হয় ক্রীড়াঙ্গনের মিলনমেলায়।

সমাবেশে জঙ্গিবাদের বিরুদ্ধে ক্রীড়াঙ্গনসহ দেশের সর্বস্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন। সঙ্গে ছিলেন বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, বিসিবির সহসভাপতি ও চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বিসিবির পরিচালক ও সাংসদ নাঈমুর রহমান, বাফুফের সহসভাপতি বাদল রায়। এ ছাড়া ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, এনামুল হক, রুবেল হোসেনসহ সাবেক-বর্তমান অনেক খেলোয়াড়, সংগঠক, কর্মকর্তা ও ক্রীড়া সাংবাদিক।