জঙ্গিবাদের বিরুদ্ধে ক্রীড়াঙ্গন
মাশরাফি বিন মুতর্জা, বীরেন শিকদার, দেওয়ান শফিউল আরেফিন— সবার কণ্ঠে একই স্লোগান। জঙ্গিবাদ নিপাত যাক। আজ সকালে জাতীয় ক্রীড়া পরিষদ আয়োজিত জঙ্গিবাদবিরোধী র্যালি ও সমাবেশে তাঁদের সঙ্গে কণ্ঠ মিলিয়েছে দেশের গোটা ক্রীড়াঙ্গনই।

বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে শুরু হয়ে জিপিও, পল্টন হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয় র্যালি। র্যালির পর আয়োজিত সমাবেশে জঙ্গিবাদের বিরুদ্ধে ক্রীড়াঙ্গনসহ দেশের সর্বস্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম ক্রীড়া সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন।

র্যালিতে অংশ নিয়েছেন বিসিবির সহসভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাসির উদ্দীন, ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান, বিসিবি পরিচালক ও সংসদ সদস্য নাঈমুর রহমান, বাফুফের সহসভাপতি বাদল রায়, জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, রুবেল হোসেনসহ সাবেক-বর্তমান অনেক খেলোয়াড়, সংগঠক ও ক্রীড়া সাংবাদিক।