জঙ্গিবাদের বিরুদ্ধে ক্রীড়াঙ্গনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব পেশাজীবী মানুষ ও সংগঠনই এক হচ্ছে জঙ্গিবাদবিরোধী অবস্থানে। এবার তাতে যোগ দেবে ক্রীড়াঙ্গনও। আগামী ৭ সেপ্টেম্বর ক্রীড়াঙ্গনের সবাইকে নিয়ে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবিরোধী শোভাযাত্রা ও সমাবেশ করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ।
কাল দুপুরে বিএসজেএ–এর কার্যালয় এসে ক্রীড়াব্যক্তিত্ব ও খেলোয়াড়দের নিয়ে র্যালি আয়োজনের ঘোষণা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বঙ্গবন্ধু স্টেিডয়ামে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবে শেষ হবে র্যালি।