জন রাইটে ঐক্যবদ্ধ ভেট্টোরিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডের ক্রিকেটের চরম দুঃসময়ে দলটির কোচের দায়িত্ব নিয়েছেন জন রাইট। কোচ হিসেবে তিনি যে উচ্চপর্যায়ের তাঁর প্রমাণ তিনি আগেও রেখেছেন। অনেকে বলেন, ভারতীয় ক্রিকেটের বর্তমান অবস্থার আসল রূপকার তিনিই। ২০০৩ সালে তাঁর প্রশিক্ষণেই ভারত পৌঁছে গিয়েছিল বিশ্বকাপ জয়ের খুব কাছে। ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত ভারতের কোচের দায়িত্ব পালন করেছিলেন বেশ সফলতার সঙ্গেই। এবার নিউজিল্যান্ডও জন রাইটের হাত ধরেই দুঃসময় কাটিয়ে আবার সাফল্যের মুখ দেখবে বলে আশা করছেন কিউই সমর্থকেরা। আর দায়িত্ব নেওয়ার পর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটা জিতে শুরুটাও ভালোভাবেই করেছেন রাইট। তবে কোনো রকম পূর্বপ্রস্তুতি ছাড়াই এই কোচ পরিবর্তনটা খেলোয়াড়েরা কীভাবে নেবে তা নিয়ে আশঙ্কা ছিল অনেকের মনে। কিন্তু গতকাল কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি সেই আশঙ্কার মেঘটাও কাটিয়ে দিয়েছেন। বলেছেন রাইটের অধীনে নিউজিল্যান্ড দল আরও বেশি ঐক্যবদ্ধ হয়েছে।জন রাইটকে পূর্ণ সমর্থন দিয়ে ভেট্টোরি বলেছেন, ‘নিউজিল্যান্ড দলের কোচ যে-ই থাকুক না কেন, আমি সব সময়ই তাদের সহযোগিতা করেছি। কারণ, নিউজিল্যান্ডের হয়ে জিততে পারাটাই আমার প্রধান লক্ষ্য। এখন আমাদের একসঙ্গে অনেক কাজ করতে হবে।’এর আগে অধিনায়কত্বের বাইরে নিউজিল্যান্ড দলে ভেট্টোরিকে কখনো কোচ, কখনো নির্বাচকের ভূমিকায় মাঝেমধ্যেই দেখা যেত। অনেকের অভিযোগ, তিনি দলে অনেক প্রভাব খাটানোর চেষ্টা করেন। কিন্তু এ ধরনের সমালোচনা একবারেই উড়িয়ে দিয়ে ভেট্টোরি বলেছেন, ‘নিউজিল্যান্ড ক্রিকেটে এমন অনেক সিদ্ধান্ত নেওয়া হয়, যেগুলোর সঙ্গে আমি পুরোপুরি একমত না। কিন্তু দলের একজন সদস্য হিসেবে সম্মিলিতভাবেই আমাকে কিছু দায়িত্ব নিতে হয়। আমি ১৫ বছর ধরে নিউজিল্যান্ড ক্রিকেটের জন্য কাজ করে যাচ্ছি। তার পরও যখন কেউ কেউ আমার কর্মকাণ্ডের পেছনে ভিন্ন উদ্দেশ্য খোঁজে তখন সেটা খুবই দুঃখজনক ব্যাপার।’ ওয়েবসাইট।