জনতার নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের পারফরম্যান্স মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছে দিনকে দিন। কিন্তু মাঠের বাইরের যে নেইমার, পরশু তিনিও জিতে নিলেন ব্রাজিলিয়ানদের হূদয়। ব্রাজিলে চলতে থাকা গণ-আন্দোলনে জাতীয় দলের ফুটবলাররা সংহতি জানিয়েছিলেন আগেই। মেক্সিকোর বিপক্ষে ম্যাচের আগে নেইমার জানালেন, শুধু সংহতি নয়, এ আন্দোলন তাঁকে প্রেরণা জোগাবে ব্রাজিলের হয়ে খেলতে নামা প্রতিটি ম্যাচে। আন্দোলনের মূল দাবিগুলো যে তিনিও সমর্থন করেন, পরশু উরুগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে সেটাই জানিয়েছেন নিজের ফেসবুকে, ‘আমি একজন ব্রাজিলিয়ান এবং আমি আমার দেশকে ভালোবাসি। আমিও চাই ব্রাজিল আরও নিরাপদ, স্বাস্থ্যকর ও সৎ হয়ে উঠুক।’ এই চাওয়াটা হয়তো বিফলে যাবে না। এরই মধ্যে বিক্ষোভকারীদের অনেকগুলো দাবির একটি মেনে নিয়ে সাও পাওলো ও রিও ডি জেনিরোর মতো শহরগুলোতে বাস ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এএফপি।