জনপ্রিয় কারাতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেশ দেশ আমার বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ...।’ মিরপুর শহীদ সোহ্রাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম রীতিমতো কনসার্ট মঞ্চ। না, কনসার্টে নয়, গান ভেসে আসছিল বিশাল আকৃতির সাউন্ড বক্সে। এসএ গেমসের কারাতেতে একটি করে সোনা জিতছিলেন ছেলেমেয়েরা, সঙ্গে সঙ্গেই ভাসিয়ে দেওয়া হচ্ছিল এই গান। তবে এদের ছাপিয়ে আরও জোরে গান গাইছিলেন একদল দামাল ছেলে। হাসান, বিল্লাল, আবদুর রহমানদের হাতে ছিল ঢোল, খঞ্জনি, বাঁশি। মাথায় বাংলাদেশের হেড-ব্যান্ড, ছোট ছোট পতাকাও ছিল হাতে। কারাতের মতো খেলা দেখতে এত দর্শক? তাও আবার এমন উন্মাতাল সমর্থন, এটা দেখে বিদেশি এক খেলোয়াড় তো বলেই বসলেন—এ দেশে দেখছি কারাতেও দারুণ জনপ্রিয়!