জনসনের পায়ে ধাতব পদার্থ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট নয়, পুরো অস্ট্রেলিয়ান গ্রীষ্মই বাইরে থাকতে হতে পারে মিচেল জনসনকে। স্ক্যানে জনসনের বাঁ পায়ের পাতায় ছোট্ট একটা ধাতব পদার্থের অস্তিত্ব পাওয়া গেছে। কীভাবে এটা ঢুকল বা কত দিন ধরে আছে, বলতে পারছেন না জনসন নিজেও। এখন অস্ত্রোপচার করালে লম্বা সময়ের জন্যই মাঠের বাইরে থাকতে হবে বাঁহাতি ফাস্ট বোলারকে।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে পায়ে চোট পান জনসন। ম্যাচের পর পা অনেকটা ফুলে যায়, প্রচণ্ড ব্যথাও ছিল। পার্থে পায়ের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার পরই ওই ধাতব পদার্থের খোঁজ মেলে। অস্ত্রোপচারের ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি জনসন। নিউজিল্যান্ড সিরিজের পরই ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ। এমন একটা সিরিজে কে বাইরে বসে থাকতে চায়! ওয়েবসাইট।