জনসনের পায়েও সংক্রমণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পায়ের আঙুলের চোট বড় ভোগাচ্ছে মিচেল জনসনকে। দারুণ ফর্মে থাকার পরও চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন। নতুন খবর, আঙুলের ক্ষত সংক্রমিত হয়েছে তাঁর ডান পায়েও। ক্রিকেট অস্ট্রেলিয়া কাল এ তথ্য জানিয়ে বলেছে, নতুন করে চিকিৎসা নিতে হবে অস্ট্রেলীয় পেসারকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টে ডান পায়ের বুড়ো আঙুলে এ চোট পেয়েছিলেন জনসন। তাঁর জায়গায় বাংলাদেশে টি-টোয়েন্টি খেলতে এসেছেন ডগ বলিঞ্জার। ওয়েবসাইট।