প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল পাল্লেকেলেতে লঙ্কান ব্যাটসম্যানদের নাকানি-চুবানি খাইয়েছেন মিচেল জনসন। বাঁ হাতি পেসে ৬ উইকেট নিয়েছেন ৩১ রানে। ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ৫ উইকেট নিয়ে লিখিয়েছেন অনেকগুলো রেকর্ড। কালই করেছেন ক্যারিয়ার-সেরা ওয়ানডে বোলিং। আগের সেরা (৫/২৬) ছিল ভারতের বিপক্ষে বরোদায়, ২০০৭ সালে। শ্রীলঙ্কার মাটিতে বিদেশি বোলারদের সেরা বোলিংও এখন জনসনের। ভেঙেছেন ২০০৫ সালে ভারতের আশিস নেহরার (৬/৫৯) করা রেকর্ড। স্বাভাবিকভাবেই পেছনে পড়েছে শ্রীলঙ্কায় মাইকেল ক্লার্কের (৫/৩৫) অস্ট্রেলিয়ান রেকর্ডটিও। শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার সেরা বোলিংয়ের রেকর্ড থেকে কাল মুছে গেছে অ্যালান ডোডেমেইডের (৫/২১) নামও। আর এই প্রথম কোনো বোলারের ৫ উইকেট দেখল পাল্লেকেলে। কাল অল্পের জন্য ভাঙেনি শুধু শ্রীলঙ্কার বিপক্ষে ওয়াকার ইউনুসের (৬/২৬) সেরা বোলিংয়ের রেকর্ডটি।