প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। ঘরোয়া ক্রিকেটে খেলবেন না, এমন কথা তো আর বলেননি মিচেল জনসন! পার্থ স্করচার্সও তাই আশায় ছিল, জনসনকে এবারের বিগ ব্যাশেও তারা পাবে। কিন্তু কাল জনসন সবিনয়ে বলে দিলেন, এ মৌসুমে বিগ ব্যাশে খেলতে তিনি আগ্রহী নন। খেললে হয়তো বাড়তি কিছু টাকা পেতেন, খেলার আনন্দ তো আছেই। কিন্তু জনসনের কাছে ঠিক এই মুহূর্তে এসব আর গুরুত্বপূর্ণ কিছু নয়। তার বদলে স্ত্রী-সন্তানদের সঙ্গে সময়টাই বেশি উপভোগ করছেন। জনসনের জন্য এই বিশ্রামটা আনন্দময় হবে হয়তো, কিন্তু তাঁর দল পার্থ কিন্তু ভীষণ হতাশ তাঁর কথা শুনে। পার্থের কোচ জাস্টিন ল্যাঙ্গার তো বললেনও, ‘খুব খারাপ লাগছে, কারণ আমরা সবাই ভেবেছিলাম তাকে পাব।’ সিডনি মর্নিং হেরাল্ড।