জন্মদিনে মিলানের ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে মারিও বালোতেল্লির এমন যুদ্ধংদেহী ভঙ্গি ‘অভিনব’ কিছু নয়। পরশু রোমার কেভিন স্ট্রুটম্যানের সঙ্গে ঠোকাঠুকি হয়ে গেল এসি মিলান স্ট্রাইকারের। তবে খুব বেশিদূর গড়ায়নি ব্যাপারটা এএফপি
মাঠে মারিও বালোতেল্লির এমন যুদ্ধংদেহী ভঙ্গি ‘অভিনব’ কিছু নয়। পরশু রোমার কেভিন স্ট্রুটম্যানের সঙ্গে ঠোকাঠুকি হয়ে গেল এসি মিলান স্ট্রাইকারের। তবে খুব বেশিদূর গড়ায়নি ব্যাপারটা এএফপি

১৬ ডিসেম্বর, ১৮৮৯। মিলান ক্রিকেট ও ফুটবল ক্লাব নামের নতুন দল আত্মপ্রকাশ করেছিল ইতালির মিলান শহরে। মজার ব্যাপার, ক্লাবের স্বপ্নদ্রষ্টা ছিলেন দুই ইংরেজ ব্যবসায়ী আলফ্রেড এডওয়ার্ডস ও হার্বার্ট কিপলিং। সেই মিলান  মহিরুহ হয়ে ওঠে আস্তে আস্তে। এসি মিলান বললে এখন তো সবাই এক নামেই চেনে!

পরশু ছিল মিলানের ১১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। জয় দিয়ে বিশেষ দিনটা উদযাপন করতে পারলে সমর্থকদের জন্য সেটি হতো বিশেষ কিছু। কিন্তু নিজেদের মাঠ সান সিরোতে কি না হারতেই বসেছিল মিলান। রোমার বিপক্ষে শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে হার এড়িয়ে দিনটাকে অন্তত বিষাদময় হতে দেয়নি মিলান।

দীর্ঘ দুই মাস মাঠের বাইরে কাটিয়ে এই ম্যাচ দিয়েই ফিরেছেন রোমার ফ্রান্সেসকো টট্টি। ১৩ মিনিটে মাত্তিয়া দেস্ত্রোর গোলে এগিয়ে যায় রোমা। মিলান অবশ্য কলম্বিয়ান ডিফেন্ডার ক্রিস্টিয়ান জাপাতার হেডে ১-১ করে ফেলল ২৯ মিনিটে। ৫০ মিনিটে বদলি গোলরক্ষক গ্যাব্রিয়েল পেনাল্টি উপহার দেন রোমাকে। ডাচ মিডফিল্ডার কেভিন স্ট্রুটম্যানের পেনাল্টিতে ২-১, হারের চোখরাঙানি থেকে ম্যাচ শেষ হওয়ার ১৩ মিনিট আগে মিলানকে রক্ষা করলেন সুলে মুনতারি (২-২)।

এই ড্রয়ে জুভেন্টাসের চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে দুইয়েই থাকল রোমা (৩৮)। ১৯ পয়েন্ট নিয়ে মিলান আছে দশে। এএফপি।