জন্মদিনে শচীনের প্রাপ্তি জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরোয়াভাবে সাড়ম্বরে জন্মদিন উদযাপনের সব প্রস্তুতি নেওয়া ছিল। ৩৮ কেজি ওজনের বিশাল এক বানানোর কথা ছিল হায়দরাবাদের এক হোটেলের। কিন্তু ৩৮তম জন্মদিন উদযাপনের সব অনুষ্ঠান বাতিল করেছিলেন শচীন টেন্ডুলকার। সবাইকে অনুরোধ করেছিলেন গুরুতর অসুস্থ ভারতের আধ্যাত্মিক নেতা সাঁই বাবার রোগমুক্তি কামনার।সাঁই বাবা পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন ঠিক পরের দিনই—আজ শচীনের জন্মদিনের দিনে! তাঁর বিদায়ে যেন বিষাদে ভরে গেল লিটল মাস্টারের জন্মদিনটাই। তবু শেষ বেলায় একটা প্রাপ্তি আছে। আইপিএলের খেলায় ডেকান চার্জার্সকে ৩৭ রানে হারিয়েছে শচীনের দল মুম্বাই ইন্ডিয়ানস।রোহিত শর্মার অপরাজিত ৫৬ ও অ্যান্ড্রু সাইমন্ডসের অপরাজিত ৪৪ রানের ওপর ভর করে ৪ উইকেটে ১৭২ রান তোলে মুম্বাই। জন্মদিনে ঝোড়ো শুরু করলেও শচীন ফেরেন ব্যক্তিগত ২৮ রানে। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রান তুলতে সক্ষম হয় ডেকান। ওয়েবসাইট।