জন্মদিনে হতাশা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্য কারও নয়, খোদ ফিদেল কাস্ত্রোর জন্মদিন! পরশু ৯০তম জন্মদিন গেল কিউবার কিংবদন্তি নেতার। অনেক দিন পর এদিনই আবার প্রকাশ্যে এসেছিলেন কিউবার সাবেক প্রেসিডেন্ট। জন্মদিনে তাঁকে দারুণ একটা উপহার দিতে পারতেন কিউবান বক্সাররা। ঐতিহ্যগতভাবে অলিম্পিকের বক্সিংয়ে সেরা কিউবানদের দুই প্রতিনিধি অপ্রত্যাশিতভাবে হতাশ করেছেন। লাইট ওয়েল্টারওয়েটে বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন রনিয়েল ইগলেসিয়াস হেরে গেছেন উজবেকিস্তানের শাখরাম গিয়াসভের কাছে। কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়ার ক্ষোভে রেগেমেগে সংবাদ সম্মেলনেই আসেননি ইগলেসিয়াস। দিনের শেষে আবারও অঘটনের শিকার কিউবার আরেক বক্সার এরিসল্যান্ডি স্যাভন। কিউবার কিংবদন্তি বক্সার ফেলিক্স স্যাভনের ভাইপো হেরে গেছেন সেমিফাইনালে। জন্মদিনে প্রিয় নেতাকে জয় উপহার দিতে পারলেন না দুই বক্সার। এএফপি।