জন্মদিনের আগে উইম্বলডনে ধোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সে সব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটো ফিচার—
১ / ১০
‘ব্যাপারটিকে গোপন রাখো’... কোন ব্যাপার, সেটি অবশ্য বলেননি করিম বেনজেমা
ইনস্টাগ্রাম
২ / ১০
আবার ভারতের অধিনায়কত্ব পেয়েছেন শিখর ধাওয়ান। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন তিনি। এর আগে নিজেকে ঝালাই করে নিতে ব্যস্ত বাঁহাতি ওপেনার, তাঁর ভাষায়, ‘স্বপ্নকে সত্যি করো’
ইনস্টাগ্রাম
৩ / ১০
পাঁচ বছর আগে আজকের এই দিনে নিজের ‘বেস্ট ফ্রেন্ড’কে বিয়ে করেছিলেন ড্যারিল মিচেল। এরপর ‘বদলে গেছে অনেক কিছুই। দুইটা বাচ্চা এসেছে, একটু ক্রিকেট খেলেছি, আমার দিক থেকে মাথার চুল একটু কমে গেছে…’
ইনস্টাগ্রাম
৪ / ১০
পুয়ের্তোরিকান র‍্যাপার ওজুনার সঙ্গে আর্লিং হরলান্ড
ইনস্টাগ্রাম
৫ / ১০
প্রথম ফুটবলার হিসেবে বিখ্যাত ব্র্যান্ড বালেনসিয়াগার হয়ে প্যারিসের ফ্যাশন উইকে হেঁটেছেন এদুয়ার্দো কামাভিঙ্গা
ইনস্টাগ্রাম
৬ / ১০
কুকুরদের নিয়ে ব্যস্ত সময় কাটছে মেম্ফিস দিপায়ের
ইনস্টাগ্রাম
৭ / ১০
ক্রিস গেইলXপোপায় দ্য সেইলর ম্যান!
ইনস্টাগ্রাম
৮ / ১০
অস্ট্রিয়াকে হারিয়ে মেয়েদের ইউরো শুরু করেছে ইংল্যান্ড। ওল্ড ট্রাফোর্ডে দর্শক হিসেবে ছিলেন ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক হেদার নাইট, অ্যালেক্স হার্টলি, ড্যানি ওয়েইটরা
ইনস্টাগ্রাম
৯ / ১০
মাকে নিয়ে উইম্বলডন দেখতে গিয়েছিলেন ডেভিড বেকহাম
ইনস্টাগ্রাম
১০ / ১০
আজ ৪১ পূর্ণ করলেন ভারতকে বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি, টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো মহেন্দ্র সিং ধোনি। এর আগে ধোনিকে দেখা গেল উইম্বলডনে। ছবিটি পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস, পোস্ট করেছে উইম্বলডনও
ইনস্টাগ্রাম