মধ্যরাতে কোচ বললেন, শুভ জন্মদিন মেসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৭-এ পা দেওয়া লিওনেল মেসি সিক্ত হলেন কাছে-দূরের অযুত-নিযুত মানুষের ভালোবাসায়। ছবি: রয়টার্স
২৭-এ পা দেওয়া লিওনেল মেসি সিক্ত হলেন কাছে-দূরের অযুত-নিযুত মানুষের ভালোবাসায়। ছবি: রয়টার্স

পৃথিবীর আনাচেকানাচে ছড়িয়ে ছিটিয়ে লাখো-কোটি ভক্ত। জন্মদিনে শুভেচ্ছার প্লাবনে ভাসবেন, সেটিই স্বাভাবিক। গতকাল ২৭-এ পা দেওয়া লিওনেল মেসি সিক্ত হলেন কাছে-দূরের অযুত-নিযুত মানুষের ভালোবাসায়। ব্রাজিলে বিশ্বকাপ দেখতে যাওয়া ভক্তরা রাতেই জড়ো হয়েছিল পোর্তো আলেগ্রের হোটেল ডেভিলের সামনে (আর্জেন্টিনা দলের বর্তমান হোটেল)। তবে মেসিকে মধ্যরাতে শুভেচ্ছা জানিয়ে চমকে দিয়েছেন আলেসান্দ্রে সাবেলা। জন্মদিন উপলক্ষে মেসির জন্য বিশেষ বুট তৈরি করেছে অ্যাডিডাস। 

হোটেল থেকে কেক পাঠিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে মেসিকে।  মেসির ইনস্টগ্রাম থেকে নেওয়া।
হোটেল থেকে কেক পাঠিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে মেসিকে। মেসির ইনস্টগ্রাম থেকে নেওয়া।

আর্জেন্টিনা কোচ বললেন, ‘মধ্যরাতে লিওকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি।’ শুভেচ্ছা জানানোর তালিকায় আছেন নাইজেরিয়া কোচ স্টেফেন কেশিও। অবশ্য আজকের ম্যাচের প্রতিপক্ষ দলের কোচ চাইছেন উদযাপনটা ম্যাচের পরই করুক মেসি! কেশি জানালেন, ‘শুভ জন্মদিন মেসি। এটা অসাধারণ এক দিন। আমি তার সুস্থ দীর্ঘ জীবন কামনা করি। তার মনের চাওয়া পূরণ হোক। এমনকি ম্যাচের পর আমরা তার উদযাপন দেখতে চাই!’

মানুষের অকৃত্রিম ভালোবাসা মেসির কাছে নিশ্চয় বিরাট উপহার। ফেসবুকে নিজের পেজে ভক্তদের ভালোবাসার জবাব এভাবে দিয়েছেন খুদে জাদুকর, ‘সবার শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ। এ বছরে আমার সবচেয়ে বড় উপহার হতে পারে বিশ্বকাপ। এ মুহূর্তে আমরা একধাপ শেষ করতে যাচ্ছি। আমাদের কাছে এখন গুরুত্বপূর্ণ আগামীকালের (আজ) ম্যাচ জিতে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করা।’